ডিবির অভিযানে মডেল পিয়াসা আটক, মদ-ইয়াবা উদ্ধার

নজর২৪, ঢাকা- আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ।

 

রোববার (১ আগস্ট) রাতে মডেল পিয়াসার বারিধারার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে তার বাসা থেকে মদ, ইয়াবা ও সিসা উদ্ধার করে পুলিশ।

 

অভিযানের সময় পিয়াসাকে একটি রুমে রাখা হয়। তার সঙ্গে ডিবির দুইজন নারী অফিসার ছিলেন। অভিযান শেষে নারী সদস্যরা পিয়াসাকে একটি মাইক্রোবাসে তুলে ডিবি অফিসে নিয়ে যান।

 

ডিএমপির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মহিদুল ইসলাম বলেন, ‘কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান পরিচালনা করা হয়। তাকে আটক করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *