রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আছিয়া খাতুন (১৩) নামের এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
আছিয়া খাতুন বৃ-আঙারু বাঙ্গালপাড়া গ্রামের মোঃ আবু সাইদের মেয়ে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধায় পুলিশ আছিয়া খাতুনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানা যায়, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙারু বাঙ্গালপাড়া গ্রামের মোঃ আবু সাইদের কিশোরী মেয়ে আছিয়া খাতুন ২৮ জুলাই বুধবার রাত ৯টায় রাতের খাওয়া শেষে শোবার ঘরে যায়।
পরে রাত সারে ৯টায় আছিয়া খাতুনের মা সু্র্য্যঙ খাতুন ঘরে গিয়ে দেখতে পায় আছিয়া গ্যাস ট্যাবলেট খেয়ে যন্ত্রনায় ছটফট করছে। পরে পরিবারের লোকজন তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৫টায় আছিয়া খাতুনের মৃত্যু হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ নিহতের বাড়ি থেকে বৃহস্পতিবার সন্ধায় আছিয়া খাতুনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আব্দুল মজিদ জানান, আছিয়া খাতুনের লাশ শুক্রবার সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
