১০ বছর ধরে স্বামী বিদেশ, প্রতিবেশীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা গৃহবধূ

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে পরকীয়া প্রেমিক-প্রেমিকাকে আপত্তিকর অবস্থায় আটক করেছে গ্রামবাসী। পরে শাহজাদপুর থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

 

জানা যায়, গত বুধবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের হামলাকোলা উত্তর পাড়া গ্রামের মৃত সাদেক আলীর পুত্র আমিরুল হোসেন (৩০) ও একই গ্রামের দক্ষিণ আফ্রিকা প্রবাসী রবিউল ইসলামের স্ত্রী মোছাঃ শাহনাজ বেগম (৩৫) তার নিজ ঘরে অসামাজিক কাজে লিপ্ত হয়।

 

এসময় আমিরুলের স্ত্রী আমেনা খাতুন (২৪) তাদের অসামাজিক কাজ দেখে চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন ছুটে এসে দুই পরকীয়া প্রেমিক-প্রেমিকাকে আটক করে। পরে থানা পুলিশে খবর দিলে শাহজাদপুর থানার এএসআই নাজমুল হোসেন তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

 

আমেনা খাতুন জানায়, গত ১০ বছর ধরে শাহনাজের স্বামী বিদেশ থাকায় এই ১০ বছর ধরেই শাহনাজের সাথে আমার স্বামী আমিরুলের অবৈধ সম্পর্ক রয়েছে। এই পরকীয়ার কারণে আমার স্বামী নানাভাবে আমার উপর অমানুষিক নির্যাতন করে আসছে।

 

আর এ পরকীয়ায় আমার শাশুড়ি মোছাঃ ময়না বেগম (৪৫) আমার স্বামীকে শাসনের পরিবর্তে তার পক্ষ নিয়ে আমার উপর অত্যাচার করে। আমি গত বুধবার বিকেলে আমার স্বামী ও শাহনাজকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় দেখে চিৎকার চেচামেচি করলে গ্রামবাসী তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

 

এ ঘটনায় আমেনা খাতুন শাহজাদপুর থানায় বাদি হয়ে গত বুধবার রাতে স্বামী আমিরুল, শাহনাজ বেগম ও শাশুড়ি ময়না বেগমকে আসামি করে একটি নারী নির্যাতন মামলা দায়ের করেছেন।

 

এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান বলেন, পরকীয়া প্রেমিক-প্রেমিকাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, আমরা প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহণ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *