মোহাম্মদ আলী হাসপাতালে প্রধানমন্ত্রীর উপহার হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে করোনা সুরক্ষা সামগ্রী, অক্সিজেন সিলিন্ডার, হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ জুলাই বৃহস্পতিবার বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে কর্তৃপক্ষের হাতে এগুলো হস্তান্তর করা হয়।

 

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সহযোগিতায় বগুড়া জেলা আওয়ামী লীগের আয়োজনে এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

 

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রদত্ত করোনা রোগীদের সেবা প্রদানে সহায়ক এ সব সামগ্রী গ্রহণ করেন মোহাম্মদ আলী হাসপাতালের তত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিক আমিন কাজল।

 

এসময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, একেএম আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *