Home দেশের খবর লালমনিরহাটে যুবকের পরকীয়া প্রেমের খেসারতে বাবা-ভাই জেল হাজতে

লালমনিরহাটে যুবকের পরকীয়া প্রেমের খেসারতে বাবা-ভাই জেল হাজতে

0
100

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: হিন্দু রমণীর সাথে মেহেদী হাসান (৩২) নামে এক মুসলিম যুবকের পরকীয়া প্রেম। অতঃপর পালিয়ে গিয়ে প্রেমিকার ধর্মান্তরিত হয়ে বিয়ে। আর এঘটনা আগের স্বামীর করা মামলায় মেহেদী হাসানের বাপ-ভাইকে ধরে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। এ নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

এমন ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা গ্রামে।

 

পুলিশ ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, ওই উপজেলার দলগ্রাম বাজারের এক চা বিক্রেতার সাথে একই এলাকার হামিদুল ইসলামের পুত্র মেহেদী হাসানের বন্ধুত্ব গড়ে উঠে। সেই সুবাদে চা বিক্রেতার সন্তানকে মেহেদী হাসান প্রাইভেট পড়া শুরু করেন। এতে ওই বাড়িতে নিয়মিত যাতায়াতের ফলে এক পর্যায়ে প্রাইভেট ছাত্রীর মায়ের সাথে মেহেদী হাসানের শুরু হয় মন দেয়া-নেয়া ও গভীর পরকীয়া প্রেম।

 

এক পর্যায়ে গত ১৯ জুন মেহেদী হাসান তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায়। ২২ জুন ওই নারী তার স্বামীকে তালাক দিয়ে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন। পরে আদালতের আশ্রয় নিয়ে প্রেমিক মেহেদী হাসানকে বিয়ে করে নতুন সংসার শুরু করেন।

 

কিন্তু ২৫ জুন ওই নারীর আগের স্বামী, মেহেদী হাসান, তার পিতা হামিদুল ইসলাম ও ভাই হাবিবুর রহমানের নামে তার স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করার অভিযোগে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মেহেদী হাসানের পিতা হামিদুল ইসলাম ও ভাই হাবিবুর রহমানকে পুলিশ গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করেন।

 

ওই এলাকায় সড়ে জমিনে গেলে জানা যায়, পুত্রের পরকীয়া প্রেমে পিতা ও বড় ভাইকে জড়ানো এবং তাদের গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণের বিষয়টি নিয়ে ওই এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

স্থানীয়দের দাবী, মেহেদী হাসান অপরাধী হলে তার শাস্তি হোক। কিন্তু সেই অপরাধের খেসারত কেন তার বৃদ্ধ পিতা ও বড় ভাইকে দিতে হবে? পিতা ছেলেকে আর বড় ভাই ছোট ভাইকে পরকীয় প্রেমের মত নিকৃষ্ট কাজে সহযোগিতা করতে পারে এটা বিশ্বাসযোগ্য নয়।

 

এছাড়াও, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মেহেদী হাসানের সাথে ওই নারীর পুর্বের একটি সর্ম্পক রয়েছে। সেটা যদি সত্য হয় তাহলে অপহরণ হবে কেন? ওই পরিবারকে হয়রানী করতেই পিতা ও বড় ভাইকে জড়িয়ে এ অপহরণের মামলা দায়ের করা হয়েছে। মেহেদী হাসানের পরিবারকে হয়রানী করতে এ ঘটনায় কলকাঠি নাড়ছেন ওই এলাকার একজন উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা এমন অভিযোগ স্থানীয়দের।

 

এ বিষয়ে ওই নারীর সাথে একাধিক বার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে অপহরণ মামলার বাদী ওই নারীর স্বামী জানান, বন্ধুত্বের সুযোগ নিয়ে মেহেদী হাসান আমার এতবড় ক্ষতি করেছেন। আমি ওই পরিবারকে এমন শিক্ষা দিতে চাই কেউ যেন আমার মত আর কারো ক্ষতি করতে না পারে।

 

কালীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) আরজু সাজ্জাদ হোসেন জানান, মেহেদী হাসানসহ ৪ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা হয়েছে। ৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাদী ও বিবাদী উভয় পক্ষ যাতে ন্যায় বিচার পান সেই লক্ষে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here