বগুড়ায় করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু, শনাক্ত ১৭২

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে এবং দুই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৮ জনের। এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৭২ জনের এবং সুস্থ হয়েছেন ৯৪ জন।

 

০৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হওয়া ব্যক্তিরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার মেহেরুন্নেসা (৬২) ও আবু বকর (৭৯), সদর উপজেলার আ. জলিল (৮৫), জয়পুরহাট জেলার রাবেয়া (৭৫)।

 

তাদের মধ্যে মেহেরুন্নেসা ও আবু বকর টিএমএসএস হাসপাতালে, রাবেয়া মোহাম্মদ আলী হাসপাতালে এবং আ. জলিল নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

এছাড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালে ও মোহাম্মদ আলী হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া আট ব্যক্তির মধ্যে শজিমেক হাসপাতলে ৩ জন, মোহাম্মদ আলী হাসপাতালে ৮ জন মারা যান।

 

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়।

 

এতে ৬৪ জনের করোনা পজিটিভ আসে, এছাড়া জিন এক্সপার্ট মেশিনে ১৭ নমুনায় ৯ জনের, এন্টিজেন পরিক্ষায় ২২১ নমুনায় ৭২ জনের এবং বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৫৩টি নমুনার মধ্যে ২৭ জনসহ মোট ১৭২ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।

 

এ নিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২৭৫ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৫০ জন। এছাড়া নতুন চার জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৬ জনে এবং বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৫৬১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *