কক্সবাজারে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুন) বিকেল ৫টার দিকে পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামে এ অপমৃত্যুর ঘটনা ঘটে।

 

উখিয়ার পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

 

নিহত শিশুরা ওই ইউনিয়নের শিয়ালিয়া পাড়ার লাল মিয়ার শিশু কন্যা সুমাইয়া আক্তার (৮) ও একই এলাকার ছৈয়দ করিমের ছেলে মোহাম্মদ ফাহিম (৭)।

 

রোববার (২৭ জুন) বিকেল ৫টার দিকে শিশুদ্ধয়ের মৃতদেহ ধামনখালী খাল হতে ভাসমান অবস্থায় আত্মীয় স্বজনরা উদ্ধার করেন।

 

 

পালংখালী ইউপির চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, দিনের কোন এক সময় শিশু দু’টি খেলার ছলে পাশ্ববর্তী খালের পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়। বিকেলে খালের পানিতে মৃতদেহ ভাসতে দেখে তাদের উদ্ধার করা হয়।

 

শিশু দু’টির অকাল মৃত্যুতে দুই পরিবারে শোকের মাতম চলছে।এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *