Home দেশের খবর পাহাড়ি ভোগাই নদীতে লাকড়ি ধরতে গিয়ে যুবক নিখোঁজ

পাহাড়ি ভোগাই নদীতে লাকড়ি ধরতে গিয়ে যুবক নিখোঁজ

0
102

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি খরস্রোতা ভোগাই নদীতে লাকড়ি ধরতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছে।

 

রবিবার (২৭ জুন) সকালে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বোরহান উদ্দিন (২০) ওই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

 

জানা গেছে, গত দুই দিনের বৃষ্টিপাতে ভোগাই নদীর উজান থেকে পাহাড়ি ঢল আসে। এসময় এলাকাবাসী নদী দিয়ে ভেসে আসা লাকড়ি ও গাছ ধরতে নামে। অন্য সবার মতো কালাকুমা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে বোরহান উদ্দিনও নদীতে লাকড়ি ও গাছ ধরতে নামে।

 

এক পর্যায়ে নদীতে স্রোতের তোড় বেশি থাকায় সে নিখোঁজ হয়ে যায়। পরে এলাকাবাসী অনেক খোজাঁখুজি করেও তাকে পায়নি।

 

উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম খোকা নিশ্চিত করে বলেন, নদীতে লাকড়ি ধরতে গিয়ে ওই ছেলে নিখোঁজ হয়েছে। এখনো তার সন্ধান পাওয়া যায়নি।

 

এ ব্যাপারে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল রাত ৮টার দিকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো নিখোঁজ বোরহান উদ্দিনের খোঁজ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। সোমবার (২৮ জুন) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নদীতে তল্লাশি চালাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here