Home রাজধানী রাজধানীতে ময়লার টেন্ডার না পেয়ে ছাত্রলীগ নেতার ‘আত্মহত্যা’

রাজধানীতে ময়লার টেন্ডার না পেয়ে ছাত্রলীগ নেতার ‘আত্মহত্যা’

0
118

নজর২৪, ঢাকা- রাজধানীর শুক্রাবাদ এলাকায় সিটি করপোরেশনের ময়লার টেন্ডার না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে আবু বকর সিদ্দিক রুবেল (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের। তিনি কলাবাগান থানা ছাত্রলীগের সাবেক সম্পাদক ছিলেন।

 

মঙ্গলবার (২২ জুন) দুপুর ১২টার দিকে মুমুর্ষ অবস্থায় রুবেলকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মৃতের ছোট ভাই ওসমান গনি বাবু জানান, রুবেল কলাবাগান থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ঠিকাদারির কাজ করতেন। গত কয়েক বছর ধরে সিটি করপোরেশনের ময়লার ঠিকাদারির কাজ করে আসছিলেন। এবার কাজ না পাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন।

 

ওসমান গনি অভিযোগ করে বলেন, এবারও রুবেলের কাজ পাওয়ার কথা ছিল। কিন্তু চলতি মাসের ৯ তারিখে জানতে পারে ময়লার কাজ সে পায়নি। এই টেন্ডার জোরপূর্বকভাবে এলাকার যুবলীগ ও ছাত্রলীগের নেতারা ছিনিয়ে নিয়েছে। তাদের অনেক অনুরোধ করার পরও কাজটি ফেরত দেয়নি।

 

‘আমার ভাই ঋণগ্রস্ত ছিল, এই সব নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল। আর সব সময় বলতো এখন আমি কি করব কিভাবে টাকা উপার্জন করবো। আমি আমার ঋণের টাকা কিভাবে শোধ করব।’

 

ওসমান গনি আরও জানান, শুক্রাবাদ এলাকার একটি বাসায় স্ত্রী শ্রাবনীকে নিয়ে থাকতেন রুবেল। সকাল নয়টার দিকে রুবেল বাসায় ফ্যানের সঙ্গে নিজের লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দেয়। দেখতে পেয়ে স্ত্রী শ্রাবনী দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।

 

নিহত রুবেল বরিশাল জেলার হিজলা থানার মৃত আবদুল মালেকের সন্তান। বর্তমানে শেরেবাংলা নগরের শুক্রাবাদ ৬২/১ নম্বর বাসায় ভাড়া বাসায় পরিবারের নিয়ে থাকতেন। নিহতরা দুই ভাই এক বোন ছিল সবার মধ্যে বড়। ছয় মাস আগে এসে বিয়ে করে স্ত্রী শ্রাবনী আক্তারকে।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ (এ এস আই) আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শেরেবাংলানগরে একটি ফাঁসির ঘটনা এসেছে। আসার পরেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here