খাবারের অপেক্ষায় থাকা শিশুটির নিথর দেহ মিলল পুকুরে

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে পুকুরে ডুবে মোহাম্মদ শাকিল (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুন) রাত সাড়ে ১০টার দিকে ধলঘাটা ইউনিয়নের বেগুনবুনিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে। শাকিল ওই এলাকার মুহাম্মদ ছলিম উল্লাহর ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, রাতে বাড়ির কাজ শেষে ভাত খাওয়ার সময় শিশুকে খুঁজতে শুরু করে তার মা। এসময় তাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন পরিবার।

 

সেখান থেকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

 

এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ধলঘাটা ইউপি চেয়ারম্যান কামরুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *