Home আলোচিত আবু ত্ব-হার ভাগ্য ভালো, অন্য নিখোঁজদের মতো তার অবস্থা হয়নি: আইনজীবী

আবু ত্ব-হার ভাগ্য ভালো, অন্য নিখোঁজদের মতো তার অবস্থা হয়নি: আইনজীবী

0
61

নজর২৪ ডেস্ক- আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ফিরে আসায় অত্যন্ত খুশি হয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন। তবে নিখোঁজ থেকে ফিরে আসা অন্যদের মতো আবু ত্ব-হা নীরব হয়ে যান কি না, সে বিষয়ে তিনি উদ্বিগ্ন।

 

শুক্রবার (১৮ জুন) ব্যারিস্টার সারোয়ার হোসেন বলেন, আবু ত্ব-হার ফিরে আসার বিষয়টি তার স্ত্রী আমাকে নিশ্চিত করেছেন। চারটি জীবন ফিরে এসেছে। আমি অত্যন্ত খুশি হয়েছি। আবু ত্ব-হার ভাগ্য ভালো যে, অন্য নিখোঁজদের মতো তার অবস্থা হয়নি।

 

তিনি বলেন, ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হওয়ার পর যারা প্রতিবাদ জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে সাংবাদিক ভাইদের বিশেষ ধন্যবাদ। সাংবাদিকরা নিখোঁজের পরিবারের আকুতি গণমাধ্যমে তুলে ধরেছেন। সবাই এক হয়ে প্রতিবাদ জানালে যে ফল পাওয়া যায়, তা প্রমাণিত হয়েছে। সম্মিলিতভাবে প্রতিবাদ জানালে, ঝাঁপিয়ে পড়লে কোনো অন্যায় হতে পারে না।

 

ব্যারিস্টার সারোয়ার বলেন, আবু ত্ব-হা মুহাম্মদ আদনান চাইলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া যাবে। তবে আমি উদ্বিগ্ন। নিখোঁজ থেকে ফিরে এসে অন্যরা যেভাবে নীরব হয়ে যান, ত্ব-হার অবস্থা এরকম হয় কি না। আমার মনে হয় আবু ত্ব-হার অবস্থাও তাদের মতোই হবে। হয়তো তার অবস্থা দেখে মনে হবে, তিনি নিজেই লুকিয়ে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here