Home প্রধান খবর আবু ত্ব-হা স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন: ডিবি

আবু ত্ব-হা স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন: ডিবি

0
80

নজর২৪, রংপুর- আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার তিন সহযোগী ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৮ জুন) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গোয়েন্দা পুলিশ এ মন্তব্য করেন।

 

ব্রিফিংয়ে বলা হয়, আবু ত্ব-হা প্রাথমিকভাবে জানিয়েছে ব্যক্তিগত কারণে গাইবান্ধায় এক বন্ধুর বাড়িতে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন তিনি। পরে সেখান থেকে রংপুরে আসেন আজ।

 

সংবাদ সম্মেলনে ডিবি কর্মকর্তা জানান, মা ও ভাইয়ের জিডির সূত্রে আমরা অনুসন্ধান করতে থাকি। আজকে আমরা গোপন সূত্রে জানতে পারি আবু তার ত্ব-হা তার যে চার তলার মসজিদে প্রথম স্ত্রীর সঙ্গে আছেন। সেই সংবাদ পেয়ে আমরা তাকে নিয়ে আসি। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আমরা অপর সঙ্গীদের সন্ধান পাই।

 

নিখোঁজ হওয়ার ৮ দিনের মাথায় আবু ত্ব-হা মোহাম্মদ আদনান উদ্ধার হওয়ার পর শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে তাকে রংপুর নগরীর মাস্টারপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

 

গত ১০ জুন রংপুর থেকে ঢাকায় আসার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন। এছাড়াও তার সঙ্গে নিখোঁজ হয়েছেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন।

 

ত্ব-হার নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে দারুসসালাম এবং মিরপুর থানায় গেলে কোনো থানাই সাধারণ ডায়েরি বা মামলা গ্রহণ করেনি বলেও অভিযোগ করেছেন তার পরিবার। এ নিয়ে সর্বশেষ রংপুর সদর থানায় একটি জিডি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here