Home আলোচিত ফজরের পরে বাসায় ফিরেন আবু ত্ব-হা, স্ত্রীকে তথ্য গোপনের অনুরোধ

ফজরের পরে বাসায় ফিরেন আবু ত্ব-হা, স্ত্রীকে তথ্য গোপনের অনুরোধ

0
167

নজর২৪ ডেস্ক- গত এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন আবু ত্ব-হা মোহাম্মদ আদনান। ইসলামি এই বক্তার দ্রুত সন্ধান করতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অবশেষে নিখোঁজের আট দিনের মাথায় রংপুর থেকে উদ্ধার করা হয় তাকে।

 

আদনানের আইনজীবী ব্যারিস্টার এম. সরোয়ার রহমান বলেন, শুক্রবার ভোরের দিকে ফজরের নামাজ শেষে বাসায় ফিরে আসেন আদনান। পরে তার স্ত্রীকে ফোন করে জানান, তিনি ফিরে এসেছেন। তবে কিভাবে ফিরেছেন এবং কোন জায়গা থেকে ফিরেছেন তা আপাতত তার স্ত্রীকে অনুরোধ করেন যেন কাউকে না বলে।

 

এ দিকে রংপুর মেট্টোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) মোঃ ফারুক হোসেন বলেন,  দুপুরে আদনানের শ্বশুর বাড়ি থেকে তাকে উদ্ধার করা ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে।

 

স্থানীয়রা জানান, ফজরের নামাজের পরপরই আবু ত্বহা তার পরিবারের মাঝে ফিরে আসেন। পরে বেলা ১২টার দিকে শহরের খামার মোড়ের মাস্টারপাড়া এলাকায় তার শশুর বাড়িতে অবস্থান করছিলেন তিনি। বিকেল তিনটার দিকে পুলিশ এসে তাকে হেফাজতে নেয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here