Home দেশের খবর সুনামগঞ্জে সড়ক যোগাযাগ স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

সুনামগঞ্জে সড়ক যোগাযাগ স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

0
132

মুরাদ মিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: জেলা শহর সুনামগঞ্জের সাথে দিরাই ও শাল্লা উপজেলার সড়ক যোগাযাগ স্থাপনের দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সোয়া ৪টায় সুনামগঞ্জ শাল্লা সমিতির আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জের এড. মো. মাসুক আলম,মো. দিলোয়ার হোসেন,জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. শোয়েব চৌধুরী, সুশান্ত তরফদার, এড. আশীষ দাস, ত্পাস রঞ্জন তালুকদার, এড. খুরশেদ আলম প্রমুখ।

 

নেতৃবৃন্দরা বলেন, হাওরের জেলা সুৃনামগঞ্জের শাল্লা উপজেলার মানুষ বার বার সাবেক রেলপথমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা সুরন্জিত সেন গুপ্তকে জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করলে ও জেলা শহরের সাথে এই উপজেলার সড়ক যোগাযোগ স্বাধীনতার দীর্ঘ ৫০ বছরে ও স্থাপন করা সম্ভব হয়নি।

 

জনসাধারনের চলাচলে চরম র্দূভোগ পোহাতে হচ্ছে। অবিলম্বে দিরাই শাল্লার সড়ক যোগাযোগটি স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তার নিকট জোর দাবী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here