রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রফিকুল ইসলাম (৩৪) নামের একজন কর্মকর্তা শুক্রবার (৪জুন) সড়ক দূর্ঘটনায় মারা যান।ঢাকা-পাবনা মহাসরকের উল্লাপাড়া উপজেলার জুংলীপুর কবরস্থানের পাশে এই দূর্ঘটনা ঘটে।
তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অর্থ ও হিসাব দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটারের দায়িত্বে কর্মরত ছিলেন।মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ৩২ বছর।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের বালসাবাড়ির জুংলীপুর কবরস্থানের পাশে ইজিবাইকের সাথে ধাক্কা লেগে রফিকুল ইসলামের মৃত্যু হয়।নিহত রফিকুল ইসলাম উল্লাপাড়ার সলপ ইউনিয়নের নলসোন্দা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১ টার দিকে রফিকুল ইসলাম মোটরসাইকেলে করে বালসাবাড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় একটি ইজিবাইকের সাথে ধাক্বা লাগলে রফিকুল ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
উপস্থিত জনতা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কাওয়াক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উল্লাপাড়া হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান আলী রফিকুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই কর্মকর্তার হঠাৎ মৃত্যুতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
