খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের খুরুশকুল সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে শোয়াইবুল ইসলাম ইফাদ (২৫) নামের এক সম্ভাবনাময়ী যুবকের মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (৪ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইফাদ ঈদগাঁও থানাধীন পোকখালীর গোমাতলী চরপাড়ার নুরুল কবিরের ছেলে এবং কক্সবাজার ইউনিয়ন হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট হিসেবে কর্মরত ছিলো।

 

নিহত ইফাদের নানা দিদারুল ইসলাম জানান, ইফাদ তার নতুন কর্মস্থল ঈদগাঁও যেতে কক্সবাজার শহরের বাসা থেকে মোটর সাইকেল যোগে বের হয়। খুরুশকুল সেতু পৌছার মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে আরোহী ইফাদ গুরুতর আহত হয়।

 

পথচারীরা উদ্ধার করে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

 

এদিকে ইফাদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ তার গ্রামের বাড়িতে এসে ভিড় করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে অনেকেই শোক প্রকাশ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *