Home আলোচিত নারী পুলিশের ‘অ.শ্লীল ভিডিও’ ছড়িয়ে দেয় হৃদয় খান, নেপথ্যে যে কারণ

নারী পুলিশের ‘অ.শ্লীল ভিডিও’ ছড়িয়ে দেয় হৃদয় খান, নেপথ্যে যে কারণ

0
106

নজর২৪, ঢাকা- জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ‘বিডি পুলিশ’ নামে একটি গ্রুপ খুলে সেখানে এক নারী পুলিশ কনস্টেবলের অ/শ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হৃদয় খান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

পুলিশ জানিয়েছে, ২৫ বছর বয়সী হৃদয়কে শুক্রবার সকালে সদর উপজেলার ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাকে এক দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

 

ওই নারী কনস্টেবল বৃহস্পতিবার রাতে বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে হৃদয়ের বিরুদ্ধে মামলা করেন।

 

মামলার এজাহারে বলা হয়, ওই নারী পুলিশ সদস্য নারায়ণগঞ্জের চাঁনমারী এলাকার বাসিন্দা। তিনি কক্সবাজার জেলা পুলিশ লাইনসে কনস্টেবল হিসেবে কর্মরত। হৃদয় খান ওই নারীর আত্মীয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সেই সুবাদে হোয়াটসঅ্যাপে হৃদয়ের সঙ্গে নিয়মিত ভিডিও কলে যোগাযোগ হতো তার। হৃদয় খান তাকে বিয়ের কথা বলেন।

 

তাদের মধ্যে কথোপকথনের পাশাপাশি বিভিন্ন ‘গোপন ভিডিও’ আদান-প্রদান হয়, যা হৃদয় নিজের মোবাইল ফোনে সংরক্ষণ করে রাখেন। সম্পর্কে টানাপোড়েন শুরু হলে হৃদয় তার জি-মেইলের নিয়ন্ত্রণ নিয়ে নেন।

 

এরপর সেখান থেকে মোবাইল ফোনের সব নম্বর ও ফেসবুকের তথ্য সংগ্রহ করেন। পরবর্তী সময়ে হৃদয় কৌশলে বিভিন্ন পুলিশ সদস্যের মোবাইল নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে ‘বিডি পুলিশ’ নামে একটি গ্রুপ খুলে ‘গোপন ভিডিও’ ছড়িয়ে দেন।

 

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফখরুদ্দীন ভূঁইয়া জানান, মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে। শুক্রবার সকালে ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে হৃদয় খানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়। আদালত এক দিনের অনুমতি দিয়েছে।

 

পুলিশ সুপার জায়েদুল আলম জানান, মামলায় গ্রেপ্তার হৃদয় খানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here