Home দেশের খবর মানহানিকর ভিডিও পোস্ট দেয়ায় সাংবাদিকের বিরুদ্ধে রসিক মেয়রের মামলা

মানহানিকর ভিডিও পোস্ট দেয়ায় সাংবাদিকের বিরুদ্ধে রসিক মেয়রের মামলা

0
115

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ভিডিও পোষ্ট ও বক্তব্য দেয়ার অভিযোগে সাংবাদিক রতন সরকারের বিরুদ্ধে রংপুর মহনাগর কোতোয়ালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

 

শনিবার রাতে মেয়র বাদী হয়ে সিটি করপোরেশনের কাউন্সিলর, প্রশাসনিক কর্মকর্তা ও তার আইনজীবীকে সাথে নিয়ে এই মামলা করেন। অভিযোগে উল্লেখ করা হয় রতন সরকার মিথ্যা তথ্য উপস্থাপন করে বিভিন্ন সময়ে সিটি করপোরেশনকে নিয়ে বিভ্রান্তি মূলক সংবাদ প্রচার করেন।

 

বৃহস্পতিবার সাংবাদিক জুয়েল আহমেদ ও মেয়র মোস্তাফিজার রহমানকে অভিযুক্ত করে ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়ে সামাজিক ভাবে সম্মান ক্ষুন্ন করা হয়েছে। এই ঘটনা টেলিভিশনসহ বিভিন্ন অনলাইন মিডিয়ায় সংবাদ প্রচারসহ আপত্তিকর বক্তব্য দেন রতন সরকার।

 

নিজের আত্মসম্মান রক্ষায় ডিজিটাল নিরাপত্তা আইনে ২৫ (২), ২৯ (১), ৩১ ও ১-২ ধারায় মামলা করেন।

 

এনিয়ে মহানগর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানিয়েছেন, অভিযোগের তথ্য ও প্রমান থাকায় মামলা রেকর্ড করা হয়েছে। আরো নীবিড়ভাবে অভিযোগ খতিয়ে দেখা হবে।

 

এঘটনায় কাউন্সিলর ও জেলা-মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা রতন সরকারকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। এদিকে স্থানীয় প্রেসক্লাবে রতন সরকারের অপসাংবাদিকতা বন্ধ, সাংবাদিক জুয়েল ও তার সন্তানের ওপর হামলার তিব্র নিন্দাসহ গ্রেফতারের দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here