হেফাজতের যুগ্ম-মহাসচিব খালেদ সাইফুল্লাহ আইয়ূবী গ্রেপ্তার

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার ভোরে তাকে মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রেফতার করা হয়।

 

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে না-শক-তা ও স- হিং-সতার ঘটনায় খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে পল্টন থানায় মামলা ছিল। তাকে মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রেফতার করা হয়েছে। আজকেই তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

 

বিতর্কিত হেফাজত নেতা মামুনুল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। হেফাজতের নতুন কমিটি গঠন ও বক্তাদের নিয়ে রাবেতাতুল ওয়ায়েজিন নামে একটি সংগঠন প্রতিষ্ঠার পিছনে ভূমিকা রেখেছিলেন তিনি।

 

এ নিয়ে এখন পর্যন্ত হেফাজতের অন্তত ১৩ শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *