শাহজাদপুরের সড়কে মৃত্যুর মিছিল, এবার নছিমন-মোটসাইকেল মুখোমুখী সংঘর্ষে দুজনের মৃত্যু

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না, প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছ। রবিবার উপজেলার তালগাছিতে শ্যালো ইঞ্জিন চালিত(ভটভটির) নছিমন সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক ও আরোহী দুজন নিহত হয়েছে।

 

জানা যায়, রবিবার (১৮এপ্রিল) ইফতারের কিছু পূর্বে পাবনা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছী এলাকায় এদুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলো- সলঙ্গা থানার ঝাঐল গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে শামীম হোসেন (৩৬) ও একই থানার ওলিদহ গ্রামের মৃত ফরহাদ খন্দকারের ছেলে সুজন (৩৫)। দুজনই মোবাইল মেকার। নিহত শামীম ও সুজন বাংলাদেশ সেল ফোন রিপিয়ারিং টেকনিশিয়ান এসোসিয়েশন (বিসিপিআরটিএ) এর সলঙ্গা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত মো. শাহজাহান আলী জানান, মোবাইল যন্ত্রাংশ কেনার জন্য শামীম ও সুজন মোটর সাইকেল নিয়ে শাহজাদপুর যাচ্ছিল। শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত (ভটভটি) লছিমনের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শামীম মারা যায় এবং হাসপাতালে নেবার পর সুজন মারা যায়।

 

সংবাদ পেয়ে মরদেহ উদ্ধারের পর পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও ভটভটি জব্দ করা হয়েছে। উল্লেখ্য, গতশুক্রবার (১৬ এপ্রিল) উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ফরিদ পাঙ্গাসী গ্রামে কাভার্ডভ্যান চাপায় একজন নিহত হয়।

 

এবং গত ১৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টায় বগুড়া নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের হালিয়াঘাটি নামক স্থানে ট্যাংকলরি ও সিএনজির মুখোমুখী সংঘর্ষে ২জন নিহত হয় পরে সড়ক দুর্ঘটনায় আহত এক নারী রবিবার ঢাকায় চিকিৎসাধী অবস্থায় মারা যায় । এবং গত ১৯ মার্চ একই স্থানে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে সিএনজির চালকসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *