Home দেশের খবর চট্টগ্রাম ভারতে স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে করোনায় সাংবাদিকের মৃত্যু

ভারতে স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে করোনায় সাংবাদিকের মৃত্যু

0
118

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে চিকিৎসা করাতে ভারতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজারের প্রবীন সাংবাদিক ও কলামিষ্ট নজরুল ইসলাম বকসী (৫৫) মারা গেছেন।

 

রবিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে ভারতের ভেলোর সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বেশ কিছুদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন।

 

পরিবারের বরাত দিয়ে ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, রবিবার সাকালে ভেলোর সিএমসি হাসপাতালে নজরুল ইসলাম বকসীর মৃত্যু হয়। স্ত্রীর চিকিৎসার জন্য তিনি ভারতের ভেলোর গিয়েছিলেন। সেখানেই করোনায় আক্রান্ত হলে পরে হাসপাতালে ভর্তি হন।

 

তিনি বাংলাদেশ বেতার কক্সবাজার স্টেশনের নিয়মিত খবর পাঠক, উপস্থাপক ও কক্সবাজার শহরের লিংকরোড মুহুরী পাড়ার বাসিন্দা।

 

এদিকে তাঁর মৃত্যুতে কক্সবাজারের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here