শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ইউপি সদস্যসহ ৯ জুয়াড়ি আটক

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।

 

অপরদিকে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ডায়া গ্রামে ডিবি পুলিশের অভিযানে জুয়া খেলার সময় মৃত মোজাহার প্রামানিকের ছেলে ইউপি সদস্য শফিকুল ইসলাম বাবু (৩৮) ও রইসলা ওরফে প্রামানিক সেলিম রেজা (৪৮) নামে ২ জনকে আটক করা হয়।

 

আটককৃত অন্যান্য জুয়াড়িরা হলো- ১। জগতলা গ্রামের মোঃ ময়নাল হক মোল্লার ছেলে মোঃ দেলোয়ার হোসেন (২৫), ২। মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ হেলাল শেখ (৩১), বড় বাশুরিয়া গ্রামের  শাহজাহান মোল্লার ছেলে মোঃ মনিরুল ইসলাম (২২), মৃত ছাদেক আলীর ছেলে মোঃ জান্নু হোসেন (৩৫), মৃত ওয়াজ মন্ডলের ছেলে মোঃ শামসুল হক মন্ডল (৪৩)

 

৬। নতুন জোতপাড়ার মৃত হায়াত আলীর ছেলে মোঃ মানিক মোল্লা (৫২), ৭। কাশিপুর গ্রামের মকদুম প্রামাণিকের ছেলে  মোঃ আমিরুল ইসলাম (৩৬)।

 

শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদ এর ভিত্তিতে বৃহস্পতিবার (১৫এপ্রিল) দিবাগত রাতে এসআই মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে শাহজাদপুর থানাধীন বড় বাশুরিয়া গ্রামের জনৈক জুলফিকার আলী ভুট্টুর ইরি ধানের জমি সংলগ্ন উত্তর পার্শ্বের কাচা রাস্তার উপর জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করে শাহজাদপুর থানা পুলিশ।

 

শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কুমার দেবনাথ জানান, আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। শুক্রবার আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন-

এই জুলুমের শেষ একদিন হবে, কোনো জালিম চিরস্থায়ী হয়নিঃ আল্লামা বাবুনগরী

হেফাজতে ইসলাম দমনে সরকারের কঠোর নির্দেশনা

শাহজাদপুরে জনপ্রতিনিধিদের ২য় ডোজ টিকা গ্রহণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *