রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে বৃহস্পতিবার ১৫ এপ্রিল সকালে বেশ কয়েকজন জনপ্রতিনিধি উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ২য় ডোজ টিকা গ্রহন করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মো: লিয়াকত আলী ও পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুর রহমান এ্যাপোলো ২য় ডোজ টিকা গ্রহন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আমিনুল ইসলাম নয়ন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো: রাকিব হাসনাত প্রমূখ।
এসময় ২য় ডোজ টিকা গ্রহনের পর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বলেন, যারা এখন পর্যূন্ত টিকা গ্রহন করেননি তারা দ্রুত করোনা ভাইরাসের টিকা গ্রহন করুন। এই টিকার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই একদম নিরাপদ।
