চেয়ারম্যান টিপু সুলতানের ফেসবুক আইডি হ্যাকড, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: হ্যাকারদের কবলে পড়েছে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতানের ফেসবুক অ্যাকাউন্ট। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

সোমবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে তাঁর (চেয়ারম্যান টিপু) ছোট ভাই সদর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্না চৌধুরীর ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া এক বার্তায় হ্যাকড হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এবং টিপু সুলতানের ওই প্রোফাইল থেকে দেওয়া কোনও বক্তব্যে নাগরিকদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।

 

সেখানে মুন্না লেখেন, ‘‘ঝিলংজা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান Tipo Sultan ভাইয়ের ফেইসবুক আইডি হ্যাক করা হয়েছে সবাই সাবধান থাকবেন।’’

 

চেয়ারম্যান টিপু সুলতান বলেন, এ ব্যাপারে কেউ যেন বিভ্রান্ত না হয় সে কারণে সবাইকে আমি জ্ঞাত করছি। আমার অ্যাকাউন্ট থেকে করা কোনও মন্তব্য আমার মন্তব্য হিসেবে ধরা যাবে না।

 

এ বিষয়ে হ্যাকারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *