রোহিঙ্গা শিবিরে ফের অগ্নিকান্ড

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া বালুখালীর রোহিঙ্গা শিবিরে ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দশটির মত ঝুপড়ি ঘর পুড়ে ছাই গেছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

 

সোমবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উখিয়া বালুখালী ক্যাম্প-১০ এ এইচ ব্লকে আগুন লাগে।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে আকস্মিক আগুন লাগার লাগে। খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দল আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে গেলে ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায় রোহিঙ্গারা।

 

বিষয়টি নিশ্চত করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন) এর অধিনায়ক শিহাব কায়সার খান জানান, ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।

 

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ইমদাদুল হক লিটক জানান, উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি দল সেখানে পৌঁছে। এসময় হঠাৎ রোহিঙ্গাদের একটি দল ক্ষিপ্ত হয়ে ইট পাটেকল ছোড়ে।

 

এসময় আমরা পুলিশের সহায়তায় সেখান থেকে চলে আসি। কি কারণে তারা আমাদের ওপর হামলা করেছে বিষয়টি বুঝতে পারছি না। তবে ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে চলে আসছে বলে জানান এ কর্মকর্তা।

 

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন প্রায় আধাঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগেই আগুনে অন্তত ১০ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *