অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খুদিরামপুর এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিক্সা সংঘর্ষে এক জন নিহত হয়ছেন। এ ঘটনায় আহত আরো তিন জন। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই ব্যক্তির নাম ফায়েজ উদ্দিন (৪০)। তিনি ঢাকার জসিম উদ্দিন এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, করটিয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সা টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খুদিরামপুর বাইপাস এলাকায় পৌছালে সিএনজিটি মহাসড়ক পাড় হওয়ার জন্য রাস্তার পাশে দাড়িয়ে ছিল। উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১২-২০২০) নিয়ন্ত্রন হারিয়ে অটোরিক্সাটিকে ধাক্কা দেয়।
এ সময় কাভার্ড ভান ও সিএনটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আহত ৩ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ সময় অটোরিক্সার নিচ থেকে ওই ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার আশিকুর রহমান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করি।
