মো.নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের গোপালপুরে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গোপালপুর শাখা লাইটহাউস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে ২৩ জন অসহায় এতিমদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩০ মার্চ) সকালে লাইট হাউজ ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ ভবনে ২৩ জন অসহায় এতিমদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য অধ্যাপক মো. শফিকুল ইসলাম এর সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুরে পৌরমেয়র মো. রকিবুল হক ছানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক মো.আতাউর রহমান, অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো. হাবিবুর রহমান তালুকদার, কাউন্সিলর তো.ময়েন উদ্দিন বাবু, কাউন্সিলর মো. নাছির উদ্দিন নাসির, মো.আনিসুর রহমান আনিস।
এসময়য় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও উপকারভোগী বৃন্দ।
