টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

টাঙ্গাইল প্রতিনিধি- দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে সরকার কর্তৃক নৃশংসভাবে হত্যা, ন্যাক্কারজনক হামলা নারকীয় তান্ডব এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হরণের প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশির বাধায় পন্ড হয়েছে।

 

মঙ্গলবার (৩০ মার্চ) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ বের হলে পুলিশ তাতে বাঁধা প্রদান করেন।

 

এসময় পুলিশের সাথে নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে তাদের ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

 

বিক্ষোভ মিছিলে অংশ নেয় টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক আরশাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিকসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *