Home দেশের খবর ঢাকা যমুনায় নদী খনন ও ড্রেজিং বন্ধে অভিযান

যমুনায় নদী খনন ও ড্রেজিং বন্ধে অভিযান

0
106

তৌফিকুর রহমান মানিক, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর চরাঞ্চলে কৃষকদের শতশত একর ফসলি জমি কেটে অবৈধভাবে নদী খনন ও ড্রেজিং বন্ধে অভিযান চালিয়েছে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুব।

 

রবিবার (২৮ মার্চ) দুপুরে তিনি উপজেলার অর্জুনা ইউনিয়নের ভরুয়া, সুবর্ণখলী, নলিন, জুমারবয়ড়া ও জগৎপুরায় ড্রেজিংকৃত এলাকায় তিনি এ অভিযান পরিচালনা করেন।

 

এসসয় ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব বলেন- ‘টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ড অন্যায়ভাবে কৃষকদের জমি কেটে নদী খনন ও ড্রেজিং করছেন। নদী খনন বা ড্রেজিং আমরাও চাই, কিন্তু ফসলি জমি কেটে নয়। নদীর মধ্যে দিয়ে নদী খনন ও ড্রেজিং হোক।

 

তিনি আরও বলেন- ‘হাইকোর্ট রায় দিয়েছেন খনন কাজ বন্ধ রাখতে। তারা দিনের বেলায় কাজ বন্ধ রাখলেও রাতের আঁধারে খনন কাজ অব্যাহত রেখেছেন। পানি উন্নয়ন বোর্ড কাজ বন্ধ না করলে কৃষকদের ফসলি জমি রক্ষায় কঠোর আন্দোলন ও কর্মসূচির ঘোষণাও দেন তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন- গ্রাম পাঠাগার আন্দোলনের প্রতিষ্ঠা ও অধ্যক্ষ আবদুস ছাত্তার খান বাবু, অর্জুনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোফাজ্জল হোসেন সরকার, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন খান, শাখারিয়া গ্রামের জাহাঙ্গীর আলম খান, আব্দুল গফুর খান, মিলন খান প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here