Home জাতীয় মসজিদে বিস্ফোরণ: ৩৫ পরিবারকে ৫ লাখ টাকা করে সহায়তা প্রধানমন্ত্রীর

মসজিদে বিস্ফোরণ: ৩৫ পরিবারকে ৫ লাখ টাকা করে সহায়তা প্রধানমন্ত্রীর

0
132

নজর২৪ ডেস্ক- নারায়ণঞ্জের পশ্চিম তল্লায় গ্যাস লাইনের ত্রুটিতে মসজিদে বিস্ফোরণে নিহত ও আহত ৩৫ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে সর্বমোট ১ কোটি ৭৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রীর অনুদানের চেক নিজ নিজ পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী রোববার বা সোমবার ওই ৩৫ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হবে।

 

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দগ্ধদের মধ্যে ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here