Home দেশের খবর ঢাকা রাতে সেচ প্রকল্পে স্বামী, ঘরে ঢুকে গৃহবধুকে ধর্ষন !

রাতে সেচ প্রকল্পে স্বামী, ঘরে ঢুকে গৃহবধুকে ধর্ষন !

0
63

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার: টাঙ্গাইলের দেলদুয়ারে নিজ বাসগৃহে দুর্বৃত্তের দ্বারা এক গৃহবধু ধর্ষনের শিকার হয়েছেন। রোববার দিবাগত রাত পৌণে বারটার দিকে উপজেলার আটিয়া ইউনিয়নের গোয়ারিয়া গ্রামে ঘটেছে ঘটনাটি।

 

এ ব্যাপারে বুধবার ভিকটিম নিজেই বাদী হয়ে আটিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের লেবু মিয়ার ছেলে সুমন ও মৃত তারজু সরকারের ছেলে আসাদ সরকার এবং একই ইউনিয়নের গোয়ারিয়া গ্রামের মৃত মফেজ সিকদারের ছেলে জমের সিকদারকে আসামি করে দেলদুয়ার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিমের স্বামী সেচ প্রকল্পে কাজ করার সুবাদে রাত ৯টার দিকে ঘরের দরজায় বাহিরে শেকল লাগিয়ে কাজে চলে যায়। এর ফাকে রাত সাড়ে ১১টার দিকে উল্লেখিত আসামিদের মধ্যে সুমন অপর ২ জনের সহযোগিতায় ধর্ষন করে। ঘটনার শিকার গৃহবধু টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, গৃহবধু ধর্ষনের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্ত সুমন মিয়াকে আটক করা হয়েছে। ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here