Home জাতীয় মোদির সফর নিয়ে দুই দেশের জনগণ খুশি: পররাষ্ট্রমন্ত্রী

মোদির সফর নিয়ে দুই দেশের জনগণ খুশি: পররাষ্ট্রমন্ত্রী

0
86

নজর২৪, ঢাকা- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে দুই দেশের সাধারণ জনগণ খুবই খুশি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

 

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাজধানীর গুলশান-২ নম্বরের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে বঙ্গবন্ধুকে নিয়ে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

 

নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে আন্দোলনে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন ড. এ কে আব্দুল মোমেন।

 

তিনি বলেন, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। সব মতের মানুষের বক্তব্য প্রকাশের স্বাধীনতা আছে। কেউ কেউ হয়তো মোদীর সফরের বিরোধিতা করছেন। তবে দুই দেশের বেশির ভাগ সাধারণ মানুষ এতে খুশি। প্রেসক্লাবের সামনে দুই-চার জন এনে বিক্ষোভ করলে কী হবে? দুই দেশের সম্পর্কে সেটির কোনো প্রভাব পড়বে না।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় অতিথি যারা ঢাকা সফর করছেন বা করবেন, বাংলাদেশ সরকার তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here