নজর২৪, ঢাকা- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রদিবাদে বৃহস্পতিবার (২৫ মার্চ) বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ভিপি নুরুল হক নুরের সংগঠন ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদ।
এদিন বেলা ১১টায় রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে এই কর্মসূচি পালন করবে তারা।
বুধবার (২৪ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ভিপি নুর বিষয়টি জানান।
সেখানে তিনি লেখেন, বৃহস্পতিবার সকাল ১১টায় পল্টনে ছাত্র, যুব অধিকার পরিষদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে। গণতন্ত্রকামী অসাম্প্রদায়িক চেতনার সকলকে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ।
এর আগে বিকালে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মশিউর রহমান বলেন, ভারতের প্রধানমন্ত্রীর আগমন প্রতিহত করতে আমাদের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমাদের এই কর্মসূচি সাধারণ মানুষের। আমাদের এই কর্মসূচিতে দলমত নির্বেশেষে সকলেই অংশগ্রহণ করবে।
এদিন বিকালে মোদির আগমনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্র অধিকার পরিষদ। কর্মসূচি শেষে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে সংগঠনটি। এসময় মোদি বিরোধী বিক্ষোভ সমাবেশে সফল করার আহ্বান জানান নেতাকর্মীরা।
এসময়য় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি আখতার হোসেন বলেন, ‘দেশের ১৬কোটি মানুষ মোদিকে স্বাগত জানায়নি। কিন্তু আওয়ামী সরকার মোদিকে আনতে মরিয়া হয়ে গেছে। আসলে গদি বাঁচাতেই মোদিকে প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের গদি ধরে টান মারবে।’
এ সময় আরসি, সিআইএ করে করে লাখ লাখ ভারতীয় বাংলাদেশে ঢুকানোর পায়তার চলছে বলে মন্তব্য করেন তিনি।
