Home জাতীয় বাম ছাত্র সংগঠনের বক্তব্য হেফাজত নেতাদের মত: সাদ্দাম

বাম ছাত্র সংগঠনের বক্তব্য হেফাজত নেতাদের মত: সাদ্দাম

0
64

নজর২৪ ডেস্ক- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনবিরোধী বাম ছাত্র সংগঠনগুলোর কর্মসূচির সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

 

বুধবার (২৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন।

 

সাদ্দাম বলেন, তারা (ছাত্রজোট) ইতিহাস-ঐতিহ্য বিকিয়ে দিয়ে হেফাজত ও মামুনুলদের মত বক্তব্য দিচ্ছে। তাহলে আমাদের বুঝতে বাকি নেই কাদের হাতে এদের রিমোট কন্ট্রোল। কারা এসব আন্দোলনের কলকাঠি নাড়ছে। আমরা সবাইকে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর অনুষ্ঠান পালনের আহবান করছি।

 

মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজিত ‘অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

 

সাদ্দাম তার বক্তব্যে বলেন, মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী জাতীয় অনুষ্ঠান। এতে পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিকনীতি অনুসারে বিভিন্ন দেশের ব্যক্তিবর্গ রাষ্ট্রীয় অতিথি হয়ে আসবেন। তাদেরকে বাঁধা দেয়া পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিকনীতি বহির্ভূত।

 

মোদির আগমনবিরোধী আন্দোলনকারী ছাত্রসংগঠনগুলোর সমালোচনা করে করে সাদ্দাম বলেন, আজ যাদের হাতে কালো পতাকা তাদের হৃদয়ে রয়েছে পাকিস্তানের চাঁনতারা পতাকা।

 

এর আগে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের দুই দিন আগে তার কুশপুত্তলিকা পুড়িয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা।

 

বুধবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ডাস চত্বরের সামনে পোড়ানো হয় মোদির কুশপুতুলটি। আগের দিন ছাত্র ফেডারেশন ও প্রগতিশীল ছাত্রজোট ভারতীয় প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়াতে চাইলেও ছাত্রলীগের বাধায় পারেনি।

 

মঙ্গলবার বিকেলে ডাস চত্বরে প্রগতিশীল ছাত্রজোটের মোদিবিরোধী মিছিলে ছাত্রলীগ হামলা চালায়। এতে জোটের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হন। মোদির আগমন এবং প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বুধবার বিকেল সাড়ে ৪টায় কালো পতাকা মিছিল শুরু করে সংগঠনটি। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য ঘুরে টিএসসির ডাস চত্বরে এসে শেষ হয়।

 

ছাত্র পরিষদের কালো পতাকা মিছিল ঘিরে আগে থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সতর্ক অবস্থান নেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। কালো পতাকা মিছিলটি বিকেল ৪টা থেকে রাজু ভাস্কর্যে শুরু হওয়ার কথা থাকলেও বিকেল ৩টা ৫৫ মিনিটেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে সেখানে অবস্থান নেয় ছাত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here