আটোয়ারীতে ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে ৮০ বতল ফেন্সিডিল ও একটি এ্যাপাচি নাম্বারবিহীন মোটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

 

সোমবার (২২মার্চ) রাতে আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজার এলাকা হতে আটোয়ারী থানার এস.আই দীপেন্দ্রনাথ সিংহ এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে নামাজপাড়ায় অভিযান চালায়।

 

এসময় এলাকার আব্দুল জলিলের পুত্র মো:জাহাঙ্গীর আলম( ২২)ও আটোয়ারীর কাঠালী পানপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে মো:লাবু (১৯) কে ৮০ বোতল ফেন্সিডিল ও নাম্বারবিহীন একটি মোটরসাইকেল সহ আটক করে।

 

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন আটকের সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *