Home দেশের খবর দেবীগঞ্জে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেবীগঞ্জে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
92

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে শোয়ার ঘর থেকে থেকে রুপালি (১৮) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।

 

গত সোমবার উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় কথিত জ্যোতিষ সুকুমার রায়ের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুকুমার রায় রুপালির মামা হন।

 

রুপালি দিনাজপুরের খানসামা উপজেলার জয়গঞ্জ গ্রামের শম্ভু রায়ের মেয়ে। সে দেবীগঞ্জ কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। ছোটবেলা থেকে রুপালি মামা বাসায় বড় হন।

 

জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা ৬ টায় শোয়ার ঘরে রুপালিকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখেন স্বজনরা। এরপর দ্রুত রুপালিকে সেখান থেকে নামিয়ে পুলিশে খবর দেয়া হয়।

 

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন শেষে রাত ১১ টায় থানায় নিয়ে আসেন এবং মঙ্গলবার ভোরে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।

 

রুপালির বাবা শম্ভু রায় বলেন, মেয়ের মৃত্যুতে তাদের কারো বিরুদ্ধে অভিযোগ নেই। তবে রুপালির আত্মহত্যার কারণ সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানান।

 

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল হোসেন বলেন, মরদেহ উদ্ধারের সময় আমরা রুপালির গলায় রশির চিহ্ন ছাড়া আর কোন শারীরিক অত্যাচারের চিহ্ন পাইনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় রাতেই একটি অপমৃত্যু মামলা করা হয় বলে জানান ওসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here