Home দেশের খবর ঝালকাঠির ১০ রুটে আকস্মিক বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

ঝালকাঠির ১০ রুটে আকস্মিক বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

0
71

মো: নজরুল ইসলাম, ঝালকাঠি: সোমবার (২২ র্মাচ) রাতে বরিশাল শহরের রূপাতলী বাসস্ট্যান্ডে শ্রমিকদের হামলায় আহত হন ঝালকাঠির কয়েকজন বাস শ্রমিক।এ ঘটনার প্রতিবাদে ঝালকাঠি থেকে ১০ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (২৩ র্মাচ) সকাল থেকে কোনো প্রকার র্পূব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেয় ঝালকাঠি মালিক-শ্রমিমকেরা।

 

এর আগে সোমবার (২২ র্মাচ) রাতে বরিশাল শহরের রূপাতলী বাসস্ট্যান্ডে শ্রমিকদের হামলায় আহত হন ঝালকাঠির কয়েকজন বাস শ্রমিক।

 

বাস চলাচল বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী বলেন, সোমবার (২২ র্মাচ) রাতে বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডে শ্রমিকদের হামলায় ঝালকাঠির কয়েকজন বাস শ্রমিক আহত হন। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবীতে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরে বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে অনর্দিষ্টিকালরে জন্য এ র্ধমঘট ডেকেছেনে।

 

আকস্মিক এই ধর্মঘটের ফলে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠির সঙ্গে বাস চলাচল বন্ধ থাকায় অসংখ্য যাত্রী ভোগান্তিতে পড়ছেনে।

 

উল্লেখ্য, বরিশাল-ঝালকাঠিসহ ৬ জেলায় প্রায়ই মালিক-শ্রমিক দ্বন্দ্বে বাস মিনিবাস চলাচল ঘোষণা ছাড়াই বন্ধ করে দেয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীসহ স্থানীয়দের। এর কোন স্থায়ী সুরাহা করতে পারেনি প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here