Home বিনোদন বিউটির দায়িত্ব নিলেন গাজীপুরের মেয়র

বিউটির দায়িত্ব নিলেন গাজীপুরের মেয়র

0
136
biuti

বিনোদন ডেস্ক- কক্সবাজারে কনসার্টে যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাইতে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হন তরুণ কণ্ঠশিল্পী বিউটি খান। গত ১৩ মার্চ মিরসরাইতে উল্টো পথে লরি এসে বিউটিদের বহনকারী মাইক্রোবাসকে ধাক্কা দেয়।

 

এ ঘটনায় প্রাণ হারান দুই যন্ত্রশিল্পী হানিফ ও পার্থ গুহ। আরও আহত হন যন্ত্রশিল্পী পাপ্পু ও নন্দন। তবে বিউটি অল্পের জন্য রক্ষা পান।

 

বিউটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় দুর্ঘটনার পরদিনই চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে বিউটি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।

 

এ সংগীতশিল্পীর চিকিৎসা বিষয়ক যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।

 

এমন তথ্য জানিয়েছেন উপস্থাপক ও বিজ্ঞাপন নির্মাতা আনজাম মাসুদ। বিষয়টির সমন্বয়ও করেছেন তিনি।

 

আনজাম মাসুদ বলেন, ‘বিউটি আমাদের গাজীপুরের মেয়ে। তার স্বামীর সঙ্গে চিকিৎসাসংক্রান্ত বিষয়ে নিয়মিত কথা হচ্ছে। আমরা বিষয়টি মেয়র মহোদয়ের কাছে উপস্থাপন করলে তিনি বিউটির চিকিৎসার ব্যয়ভার বহন করবেন বলে জানিয়েছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here