নজর২৪, জামালপুর- বাংলাদেশের মানুষ যত ধর্ম প্রাণ এত ধর্ম প্রাণ মানুষ সারা বিশ্বের কোনো দেশে নাই বলে মন্তব্য করেছেন্ ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান।
শুক্রবার (১২ মার্চ) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের চতুর্থ তলা একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্মপ্রতিমন্ত্রী বলেন, ‘আমার ধর্ম ইসলাম, আমি আমার মতো করে পালন করব; হিন্দু ধর্ম তারা তাদের মতো করে পালন করবে, খ্রিষ্ঠান আছে, বৌদ্ধ আছে তারা তাদের মতো করে ধর্ম পালন করছে। কারণ যখন এদেশ স্বাধীন হয় তখন সবার রক্তের বিনিময়েই কিন্তু এ দেশ স্বাধীন হয়েছে। শুধু ইসলাম ধর্মের রক্তের বিনিমিয়ে এদেশ স্বাধীন হয় নাই।’
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাছের বাবুল, পৌর মেয়র আব্দুল কাদের সেখ, গাইবান্ধা ইউপির চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামানসহ আরও অনেকে।
