নজর২৪, ঢাকা- টিকা নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
শুক্রবার নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন মাকসুদ কামাল।
তিনি বলেন, ‘করোনার কিছু লক্ষণ দেখা দিলে টেস্ট করাই। টেস্টের ফল পজিটিভ এসেছে। বর্তমানে আমি বাসায় কোয়ারেন্টাইনে রয়েছি।’
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল করোনা ভাইরাসের টিকা নিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার তার করোনা পজিটিভ ধরা পড়ে।
