শাহজাদপুরে ৪ জুয়ারী ও মাদক ব্যবসায়ীসহ আটক ৬

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের হাটপাচিল এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে চার জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ।

 

আকটকৃতরা হলো- উপজেলার কৈজুরী ইউনিয়নের পূর্ব চরকৈজুরী গ্রামের ১। মোজাম্মেল শেখ এর ছেলে মোঃ রিপন শেখ (২৯), ২। মোঃ রহম প্রামানিকের ছেলে ইয়াছিন প্রামানিক (৩০), ৩। গোপালপুর পূর্বপাড়ার মোঃ ফটিক ফকির এর ছেলে মোঃ ফজলুল হক ফকির (২৬), ৪। সৈয়দপুর(ব্যাঁকা) গ্রামের মৃত লতিফ সরকার এর ছেলে মোঃ আমিরুল ইসলাম (২৮)।

 

শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদ এর ভিত্তিতে শনিবার(৬মার্চ) দুপুরে এসআই মোঃ আঃ মান্নান এর নেতৃত্বে উপজেলার কৈজুরী ইউনিয়নের হাটপাচিল গ্রামের জোয়ার্দ্দার মার্কেটের পিছনের আবু বক্কার এর চায়ের দোকানের ভিতরে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করে শাহজাদপুর থানা পুলিশ।

 

আরও জানা যায়, ভিন্ন ভিন্ন দুটি অভিযানে দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে থানা পুলিশ। আটককৃতরা হলো-উপজেলার কৈজুরী ইউনিয়নের হাটপাচিল গ্রামের নবাব আলী সরকার এর ছেলে ছানোয়ার আলী সরকার (৫৫) ও পৌর সদরের দ্বাবারিয়া গ্রামের মৃত জানু শেখের ছেলে আলমাস শেখ (৪৯)।

 

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, আটককৃত মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। রবিবার আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *