বিএনপি সমাবেশ ডাকলেই পরিবহন বন্ধ!

নজর২৪ ডেস্ক- খুলনার পর এক সপ্তাহের ব্যবধানে রাজশাহীতেও হঠাৎ বন্ধ বাস। তীব্র ভোগান্তিতে মানুষ।

 

দুটি মহানগরেই ধর্মঘটের দিন বিএনপির সমাবেশ থাকায় দলটি অভিযোগ করছে, বাসমালিকদের এই কর্মসূচির পেছনে সরকারের হাত আছে। তারা চাইছে বিএনপির নেতা-কর্মীরা এসে বড় সমাবেশ করুক।

 

যদিও ক্ষমতাসীন দল এই অভিযোগ স্বীকার করতে চাইছে না।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এভাবে বাধা দিয়ে কাজ হবে না। তিনি বলন, ‘দেশের জনগণ জেগে উঠেছে। কোনো নিয়মেই আর আটকানো যাবে না। বাধা না আসলে আন্দোলন কিসের? যত বাধা আসবে, আন্দোলন তত শক্তিশালী হবে।’

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম অবশ্য পরিবহন ধর্মঘটের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ পরিবহন বন্ধ করে দিয়েছে এটা কি আসলেই সত্য? দেশের পরিবহন খাত কি অচল হয়ে গিয়েছে?’

 

তিনি বলেন, ‘বিএনপির মিথ্যাচার, গুজব আর দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের কারণেই তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে। এখন আর মানুষ এসব মিথ্যাচার বিশ্বাস করে না। তারা জানে আর ভোট পাবে না। নেতারা ব্যর্থ, নেতারা ঘরে বসে থাকেন বা বিদেশে পালিয়ে থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করেন। গণতান্ত্রিক আন্দোলনের জন্য যে পারফরমেন্স তা বিএনপি নেতাদের নেই। তারা কর্মীদের স্বার্থরক্ষা করে না, নিজেদের স্বার্থ দেখে। তাদের মিথ্যাচারে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *