Home দেশের খবর সিরাজগঞ্জে সিজদাহরত অবস্থায় ইউপি সদস্যের মৃত্যু

সিরাজগঞ্জে সিজদাহরত অবস্থায় ইউপি সদস্যের মৃত্যু

0
155

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের সলঙ্গায় আজিজ তেল পাম্পের নামাজ ঘরে সিজদারত অবস্থায় আবু সোমা (৬০) নামের এক মুসুল্লীর মৃত্যু হয়েছে।

 

নিহত আবু সোমার বাড়ি শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে। তিনি পোরজানা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন। মঙ্গলবার (২ মার্চ) মাগরিবের নামাজের সময় সিজদারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

 

জানা যায়, সিরাজগঞ্জ শহরে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন আবু সোমা। নিজ বাড়ী শাহজাদপুরে ফেরার পথে সলঙ্গার আজিজ পাম্পে নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় ঘটনাস্থলেই তিনি মারা যায়।

 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সিরাজগঞ্জ থেকে শাহজাদপুর ফেরার পথে আজিজ পাম্পে নামাজরত অবস্থায় হৃদ যন্ত্রেক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here