বগুড়া পৌর নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়া পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ২১৭ ভোট।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মান্নান জগ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৯০ ভোট। এদিকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু ওবায়দুল হাসান নৌকা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৮৯ ভোট।

 

এছাড়াও ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল মতিন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৯১ ভোট। ২৮ ফেব্রুয়ারি রোববার রাতে রির্টানিং অফিসার এতথ্য জানিয়েছেন।

 

জানা গেছে, ২১টি ওয়ার্ড নিয়ে ৭০ বর্গ কিলোমিটার আয়তনের বগুড়া পৌরসভার মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৮৭০ জন। এরমধ্যে ১ লাখ ৬৫ হাজার ১১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১৩টি ভোট কেন্দ্রে ইভিএমএ উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন করা হয়। মেয়র পদে ৪ জন, ২১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩০ জন এবং ৭টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে আরও ৫০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

বগুড়া পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মেয়র নির্বাচিত হওয়ার পাশাপাশি ২১টি ওয়ার্ডে কাউন্সিলর পদেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এখানে জামায়াত থেকেও ২ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *