শরণখোলায় আ:লীগের নতুন কমিটি ঘোষণা

শেখ রাসেল, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় আওয়ামিলীগের কমিটি জল্পনা কল্পনার অবশেষে অবসান ঘটলো।

 

দীর্ঘ ১৫ মাস পরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তাকে সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট জেলা আওয়ামীলীগের এক জরুরি সভায় এ ঘোষণা করা হয়। জেলা আওয়ামিলীগের দপ্তর সম্পাদক বাবু রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, শরণখোলায় শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

 

দলের নেতা কর্মীরা বলেন ২০২০ সালের ২৫ নভেম্বর সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আকন ও সাধারণ সম্পাদক হিসেবে আজমল হোসেন মুক্তা নির্বাচিত হয়।

 

তবে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগেই ঐ বছরের ৫ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আকন মৃত্যু বরন করেন। সেই থেকে দীর্ঘ ১৫ মাস পর্যন্ত আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তার একার নেতৃত্বে দলীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

 

এরপর গত কয়েক সপ্তাহ ধরে আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা, কল্পনা ও চমকের গুঞ্জনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি কে হবেন এ নিয়ে দলের নেতৃবৃন্দরা জেলা ও কেন্দ্রে লবিং চালাতে থাকে। অবশেষে আওয়ামী লীগের কমিটির জল্পনা কল্পনা ও চকমকের অবসান ঘটলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *