Home দেশের খবর নান্দাইলে পৌর নির্বাচনে মেয়র পদে রফিক উদ্দিন ভূইয়া নির্বাচিত

নান্দাইলে পৌর নির্বাচনে মেয়র পদে রফিক উদ্দিন ভূইয়া নির্বাচিত

0
217

শামছুজ্জামান বাবুল, নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী রফিক উদ্দিন ভূইয়াকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার দেওয়ান মো. সারওয়ার জাহান এ ঘোষণা দেন।

 

রবিবার (২৮ ফেব্রুয়ারি) ৫ম ধাপের পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র রফিক উদ্দিন ভূইয়া নৌকা প্রতীক নিয়ে ১০ হাজার ৫৭ ভোট পেয়েছেন। অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৭ শত ৪৯ ভোট।

 

এছাড়াও ৯টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলরা হলেন- ১নং ওয়ার্ডে শাহীনুর রহমান শাহীন, ২নং ওয়ার্ডে শফিকুল ইসলাম ভূইয়া, ৩নং ওয়ার্ডে হাবিবউল্লাহ অলি, ৪নং ওয়ার্ডে আহসান উল্লাহ সরকার, ৫নং ওয়ার্ডে রফিকুজ্জামান মনির, ৬নং ওয়ার্ডে শাহ আলম, ৭নং ওয়ার্ডে গোলাম হায়দার খান রূপক, ৮নং ওয়ার্ডে খাইরুল ইসলাম মানিক এবং ৯নং ওয়ার্ডে ইসাক মিয়াকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

 

সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে শাহেরা খানম (চানবানু), মুকুলা বেগম ও রোকেয়া খোরশেদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

 

উল্লেখ্য- নান্দাইল পৌরসভা নির্বাচনে ২৫ হাজার ৫২ জন ভোটারের মধ্যে ১৬ হাজার ৮ শত ৬৭টি ভোটার ভোট প্রদান করেছেন। ইভিএম পদ্ধতিতে এই প্রথম নান্দাইলের সাধারণ ভোটাররা ভোট প্রধান করে সাচ্ছন্দ্যবোধ করেছেন বলে জানান অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here