নজর২৪ ডেস্ক- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে ফের মশাল মিছিল করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মিছিলটি কাকরাইল মোড় থেকে শুরু হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এতে উপস্থিত ছিলেন নারায়াণগঞ্জ জেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান সুমন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাবেদ ইকবাল, ছাত্রদল নেতা মশিউর রহমান শান্ত, কায়েস আহম্মেদ পল্লব, মাসুদ, পাভেল, ইসহাক, জাহিদুল, নাহিদ, করিম প্রধান রণিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল থেকে নেতাকর্মীরা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সেইসঙ্গে অবিলম্বে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।
