Home জাতীয় অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থা সংকটাপন্ন, দোয়া করবেনঃ আইনমন্ত্রী

অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থা সংকটাপন্ন, দোয়া করবেনঃ আইনমন্ত্রী

0
116

নজর২৪, ঢাকা- রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সবার কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেছেন তিনি।

 

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সিএমএইচে ভর্তি অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে এ কথা বলেন।

 

আইনমন্ত্রী বলেন, উনার ফুসফুসে কাজ করছে না। ফুসফুসে পানি জমেছে। অবস্থা খুব একটা ভালো না, শংকামুক্ত নয়। দোয়া করবেন।

 

জ্বর ও গলা ব্যথা নিয়ে গত ৪ সেপ্টেম্বর সিএমএইচ হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ওই দিনই করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। গত শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরদিন রবিবার মাহবুবে আলমের স্ত্রী বিনতা মাহবুব সাংবাদিকদের জানান, নমুনা পরীক্ষায় মাহবুবে আলমের রিপোর্টে ”করোনা নেগেটিভ” এসেছে।

 

মাহবুবে আলমের সুস্থতার জন্য প্রধানমন্ত্রী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মাহবুবে আলমের খোঁজখবর নিচ্ছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে আবারও দোয়া প্রত্যাশা করেন তিনি।

 

৭১ বছর বয়সী মাহবুবে আলম ২০০৯ সাল থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে রয়েছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি ১৯৭৫ সালে হাইকোর্টে আইন পেশায় যুক্ত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here