বগুড়ার শেরপুরে অবৈধভাবে দেশি মদ বিক্রির দায়ে গ্রেফতার ১

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে অবৈধভাবে দেশি মদ বিক্রির অভিযোগে সুকুমার দত্ত (৫৫) নামের একজনকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।

 

৩ ফেব্রুয়ারী বুধবার বিকাল সাড়ে পাঁচটায় শেরপুর পৌরশহরের সকাল বাজার এলাকা থেকে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজিউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে, এ সময় ১৭০ লিটার বাংলামদ সহ তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুকুমার দত্ত, শহরের কলেজ রোড এলাকার মৃত সুরেশ দত্তের ছেলে। উক্ত মাদক বিরোধী অভিযানে শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ, উপ-পুলিশ পরিদর্শক তন্ময় কুমার বর্মণ, সহকারী উপ-পুলিশ পরিদর্শক মহিদুল ইসলাম সহ শেরপুর থানার সঙ্গীয় ফোর্স অংশগ্রহন করেন।

 

এ বিষয়ে, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজিউর রহমান বলেন, অবৈধভাবে দেশি মদ বিক্রির সময় তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *