সরকারকে হটাতে গণ আন্দোলনের ডাক দিলেন মান্না

নজর২৪ ডেস্ক- বর্তমান সরকারকে হটাতে গণ আন্দোলনের ডাক দিয়েছেন নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না।

 

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংস্কারপন্থি পরিচয় পাওয়ার পর দল থেকে আওয়ামী লীগে অপাংক্তেয় হয়ে যাওয়া এই নেতার দাবি, এই আন্দোলনে অংশ নেয়া মানুষের ঈমানি দায়িত্ব।

 

বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির জোট জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়া এই নেতা।

 

মান্না বলেন, ‘এই জালেম সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া ঈমানি দায়িত্বের মধ্যে পড়ে।’

 

ভোটে সরকার পরিবর্তন হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘সারা পৃথিবীতে এই ধরনের স্বৈরশাসনের পতন হয়েছে আন্দোলনের মাধ্যমে। আপনাদেরও আন্দোলন করতে হবে। আমি নিজেও শান্ত লোক। কিন্তু এই সরকারের জন্য শান্ত থাকার কোনো উপায় নেই। এখন আমাদের মূলত একটাই দাবি- হাসিনা সরকারের পতন এবং নতুন করে নির্বাচন দিতে হবে। এই লক্ষ্যে আপনারা যে যেখান থেকে দাঁড়াবেন, আপনাদের পাশে আমরা থাকব।’

 

এই সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে দাবি করে মান্না বলেন, ‘এরা যত চুরি করেছে, যত ডাকাতি করেছে, সেগুলো ফেরত দিতে হবে। যত অ’ত্যা’চার করেছে, সবকিছুর বিচার হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *